হাজার বছর ধরে ছড়া
লিখছে কতো কবি,
ছবির সাথে দেয় মিলিয়ে
নবী ছবি রবি।
আলোর সাথে ভালো মেলায়
বড়ার সাথে ঘড়া,
জামার সাথে মামা লিখে
বেশ হয়ে যায় ছড়া।
আমিও তাই মেলাই বসে
মালার সাথে জ্বালা,
বাড়ির সাথে গাড়ি মেলাই
তালার সাথে ছালা।
তুলির সাথে কুলি মেলাই
তিলের সাথে কিলে,
কারোর ছড়া কারোর সাথে
যায় না তবু মিলে।
২৯.১০.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাপড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন