ধাঁ ধাঁ করে বাজার বাড়ে
পকেট করে খাঁ খাঁ,
কোথায় পাবে সারা মাসের
খাইখরচের টাকা?
ভেবে ভেবে বাকের আলী
করলো শুরু ঘামা,
মাসের শেষে টেনশনে তার
যায় ভিজে গার জামা।
দিন-রাত তার খাটনি বাড়ে
কুলোয় না আর ধাতে,
বেগুন ঘোটা পটোলছানা
তাও জোটে না পাতে।
দামের নাগাল পায় না বাকের
বাজারে খায় তাড়া,
মাসের শেষে পাওনাদারও
বাড়ির ওপর খাড়া।
দোকানদারে দেয় না বাকি
পেটের বড় জ্বালা,
সব গিয়েছে পেটে এবার
ভিটে বেচার পালা।
০২.১১.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন