শনিবার, ১৪ মে, ২০১১

সুমির কাছে চিঠি

সর্ব প্রথম শুভেচ্ছা নিস
কেমন আছিস সুমি
আগের মতো রোজ ভোরে তুই
করিস কি দুষ্টুমি?

গামছা পরে বউ কি সাজিস
পড়িস নাকি বই,
আজও কিরে ঝগড়া করে
তোর ওপাড়ার সই?

সেই পুরোনো দিনের কথা
সবই বুকে জমা,
দোষের কিছু পড়লে মনে
আমায় করিস ক্ষমা

যাগগে ওসব স্মৃতির কথা
কী হবে আর বলে,
যাসনে ভুলে দাওয়াত করিস
পুতুল বিয়ে হলে
 ১০/১২/৮৯ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন