রুকু-১১
৮৭.
খোদা বলেন কিতাব দিলাম মুসাকে, আর পরে
একে একে রাসুল দিলাম স্তরে স্তরে
স্পষ্ট প্রমাণসহ ইসা গেলেন ধরায়
পবিত্র এক আত্মা দিয়ে অনেক কিছু করাই।
অনেক কিছু খায়েশ করো মেটে না তার মোহ
তার বিপরীতে বললে কিছু দাও তুলে বিদ্রোহ
মিথ্যা বলে দাও উড়িয়ে অনেক সত্য বাণী
কাউকে আবার হত্যা করে লাগাও টানাটানি।
৮৮.
কথায় কথায় গর্ব করে বলে তারা আর
‘আমাদের দিল নিরাপদে আছে পরিষ্কার।’
সকাল বিকেল তারা করে খোদার সাথে কুফর
আল্লাহ পাকের লা’নত চেপে আছে তাদের উপর
তাইতো তারা ঈমান কমই আনে,
অনেক কিছু উড়িয়ে দেয় শুনে নিজের কানে।
৮৯.
আল্লা তা’লার পক্ষ থেকে কিতাব তাদের এলো
অনেক মানুষ সেই কিতাবে সঠিক দিশা পেলো
কেউ কেউ তা মানলো না আর গুরুত্ব নেই তার
ইচ্ছে করেই করলো না কেউ ভালো ব্যবহার
কিতাব নাজিল হওয়ার আগে চাইতো খোদার বাণী
খোদার কাছে ছিল তাদের বুক ফাটা কাতরানি
কাফির লোকের বিরুদ্ধে সব চাইতো দয়া মেলা
দয়া যখন পেলো তারা করলো অবহেলা।
সব কাফিরের জন্য আছে ক্ষয়
খুব শিগগির দেখবে তারা মহা বিপর্যয়।
৯০.
যাহা দ্বারা
কাফির যারা সান্ত্বনা পায় মনে
খারাপ কত
বোঝার মতো তাও না মোটে গোনে।
খোদার কিতাব জেনেও তারা ঠিক রেখেছে জিদ
মানলো তাই নিজের ঘরে নিজেই কাটে সিঁধ
আল্লাহ যাকে ইচ্ছে করেন দেন রিসালাত ওহি
ইচ্ছে করেন যাকে তোলার তাকেই করেন জয়ী
জিদের বলে যারা কিতাব মানতে নারাজ হলো
তাদের জন্য শাস্তি কঠোর খবর দিয়ে বলো।
(০৭/৮/০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা)
৯১.
যখন তাদের বলা হলো সঠিক বিষয় জানো
খোদা যেসব নাজিল করেন তাতে ঈমান আনো
বললো তারা ‘আমরা শুধু তাতেই ঈমান আনি
বনি ইসরাইলের ওপর আসে যেসব বাণী।’
এর বাইরে যা এসেছে মানতে নারাজ তারা
কিন্তু সেসব সত্য বাণী সঠিক চলার ধারা
তারাও জানে সত্য সেসব বোঝে সকল জন
এসব তারা স্বীকার এবং করে সমর্থন।
খোদা বলেন ‘তোমরা যদি মানতে আমার কথা
আমার ওপর তবে কেন এমন নীরবতা?
যে হেদায়াত পূর্বে দিলাম তাতে ঈমান ছিল?
তবে কেন অনেক নবী জীবন দিয়ে দিলো!
বনি ইসরাইলের ঘরে জন্মেছিলেন তারা
হচ্ছো ভেবে সারা?
৯২.
স্পষ্ট প্রমাণ নিয়ে মুসা নবী এলেন
তোমাদেরই জন্য তিনি অনেক কষ্ট পেলেন
তোমরা এমন জালিম ছিলে মুসা গেলেন বাইরে
রাতারাতি তাকে এমন ভোলা কি আর যাইরে
অমনি গরুর বাছুরটাকে ডাকলে মাবুদ বলে
গেলো কী সব ফলে?
৯৩.
ভেবে দেখো, আগের কথা গেছো কি সব ভুলে
ধরেছি তুর পাহাড়টাকে মাথার ওপর তুলে
তোমরা শপথ করলে তখন ভুলে সকল কথা
সকল কিছু মানবো খোদার আদেশ হবে যথা।
খোদা বলেন যে হেদায়াত দিচ্ছি ধরে রাখো
যথাযথ পালন করো আকড়ে বুকে থাকো
আর তোমাদের বাপ-দাদারা শুনলো কেবল কানে
তুচ্ছ করে দিলো সবই কে সেই আদেশ মানে।
তাদের বুকে যে কুফরি ছিল তা খুব কড়া
তাদের ঈমান খুবই আজব যায় না পাওয়া তড়া
এ ধরনের মানুষ কেবল থাকে খারাপ কাজে
স্বভাব খুবই বাজে।
৯৪.
তাদের বলুন, খোদার কাছে আছে তাদের ঘর
সে ঘর কেবল গজব ভরা এবং ভয়ঙ্কর
মরার পরে সেই ঘরে বাস করতে হবে তাদের
মহান খোদার কাছে ক্ষমা হয়নি পাওয়া যাদের।
৯৫.
জেনে রাখো জেনে রাখো, চায় না মরণ তারা
ইচ্ছমাফিক চলে অনেক পেয়েছে আশকারা
আখেরাতের জন্য তাদের যেসব কামাই-রুজি
তারাও বোঝে কী প্রাপ্যতা আর আমিতো বুঝি।
আল্লাহ এসব জালিম লোকের জানেন চেনেন মন
তাদের নিয়ে ভালো আশা মিছে-অকারণ।
৯৬.
এই দুনিয়ায় তাদের অনেক বেঁচে থাকার সাধ
মুশরিকদের চেয়েও বেশি মনে গলদ-খাঁদ
হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে তাদের বক্ষে
এতে কি আর তারা মোটে পেয়ে যাব রক্ষে?
কঠিন আজাব কে ঠেকাবে যতই বেঁচে থাকো
আল্লাহ জানেন পাপ-কালিমা কোথায় ঢেকে রাখো।
(২৪.৯.২০০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন