মাগো তুমি আঁচল দিয়ে
মুখটা খালি ঢাকো,
কার জন্যে সকাল-বিকেল
রাস্তা চেয়ে থাকো?
তোমার ছেলে মরেনিতো
আজও বেঁচে আছে,
খুঁজে দেখো বাংলাদেশের
পাঁচ কোটি মা’র কাছে।
ভাইয়া আছে কিচিরমিচির
পাখপাখালির গানে,
সে পতাকায় মিশে আছে
লাল হয়ে মাঝখানে।
তবে কেন না ঘুমিয়ে
পুরোটা রাত জাগো,
ভেবো না মা দেশের ছেলে
সবাই তোমার মাগো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন