দুলালের পুত
দেবুনাথ দুলালের পুত
যেন গেছো ভূত-
সারাদিন করে তার
মন খুতমুত।
পারে দেবু হাসতে
কান্নায় ভাসতে-
ঠাণ্ডায় দিন-রাত
পারে খালি কাশতে।
দেবু দ্যাখে ভাসমান-
গাঢ় নীল আসমান
আরো দ্যাখে সাগরের
জল বুদবুদ-
দুলালের পুত।
কাজ করে সুক্ষ
মনে খুব দুঃখ-
ঠোঁট দুটো ঝুলমুলে
চুলগুলো রুক্ষ।
পরে শাড়ি জামদানি
করে খালি আমদানি
সেই নাকি সম্রাট
নেতাদের দূত;
দুলালের পুত।
দেখতে সে চ্যাংড়া
হাত দুটো ল্যাংড়া
চলাফেরা দেখে তার
হাসে কোলা ব্যাঙরা।
দাঁত তার কালো কালো
নিজে কয় আছি ভালো
নাক তার থ্যাবড়ানো
চোখ কুঁতকুঁত;
দুলালের পুত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন