শুক্রবার, ৩ জুন, ২০১১

টাকার পাখা

টাকার নাকি পাখা আছে

উড়তে পারে আকাশে,

চলায় বলায় গলায় গলায়

ভাব জমাতেও পাকা সে


টাকা ওড়ে বাজার হাটে

এনার ওনার পকেটে,

এই টাকাকে ধরতে মানুষ

ছোটে নানান ছক এঁটে


কারো ছকে ধরা দিলেও

কাউকে সে যায় কান্দিয়ে,

এই টাকাকে অনেক মানুষ

রক্ষা করে জান দিয়ে


কিন্তু টাকা পোষ মানে না

জড়ায় না সে মমতায়,

টাকার কাছে হার মেনেছে

বীর পালোয়ান জমও তাই


টাকা বাধায় ঝুট ঝামেলা

টাকা করায় খুন,

টাকার মোহে জগত বিভোর

দ্যাখো টাকার গুণ

০৬.৮.১৯৯৫ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন