শুক্রবার, ৩ জুন, ২০১১

শীত

সাত সকালে শীতের বেলা
পশ্চিমে যায় ভাটা,
শীতকালে তাই জোর কদমে
চলে ঘড়ির কাঁটা

এইতো সকালে এইতো বিকেল
দৌড়ে পালায় দিন,
সূর্য মামার তেজ থাকে না
দেয় আলো মিনমিন

ঘোর কুয়াশার চাঁদর ফেলে
হঠাত এলো শীত,
বিষটি মেঘের দল পালিয়ে
গেল আচম্বিত
২৮.১১.২০০৮ খ্রি.বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন