বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১১

ভালাইপুরের আলাই

ভালাইপুরের আলাই
বিক্রি করে মালাই
চোঁ চোঁ করে পেটের নাড়ি
মরে খিদের জ্বালায়;
বাপ-মা মরা এই সে ছেলে
শৈশবে সব খেলা ফেলে
 শুয়ে কাটায় রাস্তাঘাটে
মাটি ধুলো ছালায়।

সকালে খায় একটা রুটি
দিন তাতে যায় মোটামুটি
রাতে চিবোয় শুকনো মুড়ি
এইভাবে দিন চালায়;
জীবনে তার হয়নি যাওয়া
ইশকুলে, পাঠশালায়।
১৪.৯.২০০৪, স্টাফ কোয়ার্টার, জেনারেল হাসপাতাল, মেহেরপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন