মুই ঠিকাদার রাস্তা বানাই পিচ পাথরে আটা
মনে মনে খুঁজে বেড়াই আমা ইটের ভাটা
কাজের শেষে বিল তুলে নিই হাত নেড়ে দিই টাটা
দেখতে হবে কত্তখানি আমার বুকের পাটা।
মাস না যেতেই খোয়া উঠে রাস্তা হলো ফাটা
কদিন পরেই গর্ত হলো যায় না রোডে হাঁটা
যে যা পারিস বসে বসে বুদ্ধি বিবেক খাটা
পারলে খানিক অফিসগুলোর খাতা কলম ঘাটা।
কাজ হবে না ডেকে ডেকে যতই করিস ছাটা।
লজ্জা-শরম কীসে আমার দু কান গেছে কাটা
কেউ পাকামো করলে তারও দিই ঠেকিয়ে বাটা
আমার রুচি পচা ধচা কুত্তা দিয়ে চাটা।
দেশ জনতা ঠকাই আমি দেখিয়ে দিই ডাটা
কার ক্ষমতা আমার পানে তুলতে পারে ঝাটা!
১৮.৮.২০১১ খ্রি. মাথাভাঙ্গা অফিস, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন