বন্দি পাখি খাঁচায়
পুচ্ছ খালি নাচায়
আকাশ পানে তাকায়
চোখ দুখানি পাকায়
ঘরটি লোহার খাঁচা
চায় না এমন বাঁচা
আনমনে সে ভাবে
একদিন ছাড় পাবে
সেদিন যাবে উড়ে
দেখবে আকাশ ঘুরে
খোলামেলা পাবে
ইচ্ছে মতোন খাবে
মুখে হাসি ফুটবে
সকল জ্বালা টুটবে।
২৭.৮.১৯৯৫ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন