বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

সন্দেহ

রোজ বিকেলে চোখ ইশারায় ডাকে
আবডালে যাই দেখায় গোলাপ ফুল
মুচকি হাসে কথার ফাঁকে ফাঁকে
বলে তুমি গানেরই বুলবুল।

বলে তুমি মনের মতো মেয়ে
লজ্জাবতি তোমাকে যে চাই
ঘর সংসার করবো তোমায় পেয়ে
দোহাই লাগে ফেলো না লজ্জায়।

এসব কথা বোলো নাকো কারো
এসো দুজন গল্প করি মেলা
মন যদি চায় চিঠি দিতে পারো
কোরো নাকো আমায় অবহেলা।

ছেলের কথায় কইনে কথা লাজে
তাছাড়া তার মনের কথা কি না
সন্দেহ হয় আমার মাঝে মাঝে
ওর দিকে তাই আমি এগুচ্ছি না।
০১.৩.১৯৯৮ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন