আমার ঘরে বোন নেই তাই কেউ ডাকে না ভাই
বোন হারানো কষ্ট করে মন পুড়িয়ে ছাই
বিয়োগ ব্যথার কেমন জ্বালা আমি তা খুব জানি
তাকে নিয়ে সাতাশ বছর করছি টানাটানি।
দুঃখ আমার কাটে নাগো বছর বছর বাড়ে
বুকখানা বেশ হতাশ হয়ে তাই টানা দম ছাড়ে
মনের ভেতর এসে গাথে বিষাক্ত কোন তীর
হাসি খুশি হারিয়ে গেছে তাই আমি গম্ভীর।
আদর সোহাগ দেয়ার আগেই মান করেছে বোন
কী কারণে হারালো সে ছিঁড়ে হৃদয় কোণ
তার জন্যে কত আশিস রয়েছে এই বুকে
অনেক ভাবি আজও আমি আবেগে উৎসুকে।
এত বছর পরেও চোখে বেদনা হয় পানি
তার চেহারা বারে বারে দেয় খালি হাতছানি
আমার ছোট বোন নাহারন আমার যত সুখ
হারিয়ে গেলেও চোখে ভাসে তার সে সোনা মুখ।
১৮.৯.২০১১ খ্রি. বনানীবাড়ি, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন