হাসনুহানা গোলাপ চাঁপা শিমুল পলাশ বেলী
কৃষ্ণচূড়া কামিনী জুঁই মিনজিরি চামেলি
শিউলি গাঁদা চম্পা পারুল বকুল কলাবতী
ঝুমকো জবা টগর কেয়া ডালিয়া মালতী
আরো তোমায় দেবো আমি দোলন চাঁপার বন
রামধনুকের সপ্ত রঙা মিষ্টি আলিঙ্গন।
আকাশ থেকে এনে দেবো নতুন চাঁদের কোণা
সাত সাগরের গজমতি পাতালপুরীর সোনা।
পরীর দেশের রেশমি চুড়ি বেনারশি আর-
নীল কমলের রাজ্য থেকে অনেক অলঙ্কার।
কাজল মেঘের শহর থেকে কাজল লতার কালি
সন্ধ্যা তারার মিষ্টি হাসি আনবো কয়েক ফালি।
দুধ সাগরের ঝিনুক মালায় সাজিয়ে দেবো খোঁপা
বসতে দেবো অচিন দেশের শ্বেতপাথরের সোফা
আসমানি রঙ শাড়ি দেবো আলাদীনের দীপ
চুম পাহাড়ের স্বপ্ন আঁকা দেবো কপালটিপ।
আমার হৃদয় আমার এ মন আর যা নেবে নাও
আমার শুধু একটা চাওয়া ভালোবাসা দাও।
০১.৩.১৯৯৮ খ্রি. মুন্সিগঞ্জ পশুহাট, আজমতের চা’র দোকান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন