শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

মজা

মুখ দেখে হয় ভালোবাসা
ফুল দিয়ে হয় বরণ,
ব্যাখ্যা করে বলা কঠিন
ভালোবাসার ধরন।

ভাগ্যে কারো মরণ জোটে
কেউ করে মুখ ভার,
কারো কারো ভালোবাসা
ভীষণ অহঙ্কার।

বড্ড কঠিন ধরে রাখা
ভালোবাসার ধ্বজা,
হোক না যতই কঠিন তবে
পয়লা খুবই মজা।
১৩.৩.১৯৯৮ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন