অনেক দিন পর আজ স্কুল খুলছে। একটু আগেভাগেই স্কুলে যাবো বলে প্রস্তুতি নিলাম। মোটরসাইকেল নিয়ে স্কুলে ঢোকার পর পরই মোবাইলফোনে মুন্সিগঞ্জে ডাকলেন হেলাল ভাই। তার পারিবারিক একটা ঝামেলা। বড়ভাই আনিছুর রহমানের ছেলে আব্দুল মোমিন আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম। সে গতকাল সেখানে নারীঘটিত একটি ব্যাপারে গ্রেফতার হয়েছে। গভীররাত পর্যন্ত মীমাংসার চেষ্ট চলেছে। না আপস হয়নি। আজ হওয়ার কথা। না। জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমসহ গণ্যমান্য লোকজন অনেক চেষ্টা করেও আপস হলো না। দু লাখ টাকায় মেয়ে পক্ষের লোকজন আপস করতে চেয়েছিল; কিন্তু কারো কারো কথার কারণে তা ভেস্তে যায়। দুপুরের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য পাঠিয়ে দেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। অনেকেই চাচ্ছেন ধর্ষক ইমামের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেউ কেউ চাচ্ছিলেন, ধর্ষিতার পিতা দরিদ্র মানুষ। সে দু লাখ টাকা পেলে মেয়েকে ভালো জায়গায় পাত্রস্ত করতে পারতো। এ ক্ষেত্রে ধর্ষিতার অপবাদটাও মুছে যেত। কিন্তু সমাজের কিছু মানুষের জন্য তা হলো না। স্কুলে যাওয়ার সুযোগ হলো না। চুয়াডাঙ্গায় ফেরার পথে বাড়িতে গেলাম। মা’র সাথে দেখা করে ফিরলাম। রাতে দৈনিক মাথাভাঙ্গায় কাজ করলাম। সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইনে সঙ্গীতানুষ্ঠানে দাওয়াত ছিল। সেখানে আজ গান গাইতে এসেছেন ক্লোজআপ ওয়ান তারকা বিউটি, রেশমি, কৌতূক অভিনেতা কাজলসহ বেশ কজন প্রতিভাধর শিল্পী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন