রাত দুপুরে লক্ষ্মীপেঁচা ডাকে
পা দুখানি টিপে টিপে
তার জানালার ফাঁকে-
উঁকি যখন মারি;
ভয়রা এসে গায়ে কাঁটা
লাগায় সারি সারি।
টের পেয়ে যায় সে,
ফিসফিসিয়ে প্রশ্ন করে
জানালাটায় কে?
আমি বলি তোমার মনের
মানুষ এসেছে।
কথা শুনে তার মুখে যে
ফোটে মধুর হাসি,
নীল জানালার কপাট খুলে
চুমু খেয়ে আসি।
০১.৩.১৯৯৮ খ্রি. সৃজনী স্কুল অফিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন