চাকরি নিবা চাকরি
জ্বালাও পোড়াও লাকড়ি
চাকরি নিতে সঠিক জাগায় থামা চাই
টেনশনে গা দরদরিয়ে ঘামা চাই
অফিসপাড়ায় আমলা কোনো মামা চাই।
চাকরি নিবা চাকরি
জ্বালাও পোড়াও লাকড়ি
চাকরি নিতে তবিল তবিল টাকা চাই
বাপের নামে সার্টিফিকেট থাকা চাই
ক্ষমতাসীন ক্ষমতাবান কাকা চাই।
২৬.০২.২০১২ বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন