রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২

বোরকা পরা ছল

বোরকা পরে জমাই প্রেমের খেলা
পার্কে গিয়ে কাটাই সারা বেলা
আয়েশ করে মনের কথা বলি
আবডালে হয় মধুর ঢলাঢলি
সুযোগ পেলে আড়াল করে
খাওয়াই মজার ফল;
বোরকা পরা ছল আমাদের
বোরকা পরা ছল!

বোরকা পরে টাংকি মারি ফোনে
অনেক মানুষ গুড়ে আলাপ শোনে
মধ্যি মাঝে ঢুকি পুরুষ মেসে
বেশ সুবিধা কেউ চেনে না ফেচে
ওপরে খুব পর্দা করি
কেউ বোঝে না তল;
বোরকা পরা ছল আমাদের
বোরকা পরা ছল!

বোরকা পরে সুবিধা পাই ভারি
আমরা হলাম মডার্ন যুগের নারী
বেগানাদের সঙ্গে কাটাই রাতি
পয়সা কামাই জাদুর তেলেসমাতি
এমনিভাবেই দিনে দিনে
বাড়ে সাহস বল;
বোরকা পরা ছল আমাদের
বোরকা পরা ছল!

বোরকা পরে আমরা ফেলি ফাঁদে
নিস্ব হয়ে অনেক মানুষ কাঁদে
সুযোগ বুঝে খাওয়াই ঘুমের বড়ি
হাতিয়ে নিই নগদ টাকা-কড়ি
কেউ কেউ খায় ভ্যাগাচ্যাকা
হারিয়ে সম্বল;
বোরকা পরা ছল আমাদের
বোরকা পরা ছল!

বোরকা পরেই অপহরণ করি
বাগে পেলে কোলের শিশু ধরি
মুক্তিপণের টাকা নিয়ে ছাড়ি
কারো কারো জ্বালিয়ে দিই বাড়ি
রূপ-চেহারা ঢাকা আছে
মাঝেই গ্যাঁড়াকল;
বোরকা পরা ছল আমাদের
বোরকা পরা ছল।
২৩.০৫.২০০৯, ঝিনা, বাঘা, রাজশাহী।

[বর্তমানে একটি চক্র বোরকাকে পূঁজি করে তার আড়ালে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের উদ্দেশে ছড়াটি লেখা]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন