রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২

বাংলাদেশের পিঠা

বাংলাদেশের পিঠা পায়েশ নাম করা সব দেশে
বুঝবে মজা কী যে মধুর খাও যদি তা এসে
দেশি আটা তেল চিনি গুড় নেইকো এতে খাদ
মায়ের হাতে বানানো তাই মজার মজার স্বাদ।

হায়রে পিঠা পিঠার বাহার হরেক রকম নাম
কী রসনা কী আস্বাদন খাওয়ার পরেই দাম
ইচ্ছে মতোন খেতে পারো খুলছি পিঠার হাড়ি
শুকনো পিঠা ঝোলের পিঠা দেখো পিঠার কাড়ি।

খেলকি পিঠা খাস্তা পিঠা হাতের জাদু কুরমুড়ি
বীচি পিঠা, পাতাপিঠা, নকশিপিঠা গুড়মুড়ি
পলটা পিঠা শালুক পিঠা সবজিপুলি ভাপা পিঠা
মাংস পুলি চন্দ্রপুলি চাপা পিঠা খাপা পিঠা।

আকশি পিঠা দুবলো পিঠা ঝাল লালফুল কুরকুরি
চোরাবালি চিতুই পিঠা পাটিসাপটা ফুরফুরি
কাঁচা পিঠা চিপন পিঠা ফুল নারকেল কুলি
সরা পিঠা মুঠো পিঠা পাকান ভাপাপুলি।

সুন্দরী ছাঁচ কাজল লতা হৃদয় হরণ ঝাল পিঠা
পাপড় পিঠা কলজে পুলি সিনিজ গোলাপ তালপিঠা
সরু পিঠা রসুন পিঠা ডিমের পিঠা ফুল পিঠা
পাটি গোলাপ ফুলের রাণী তিল বরফই কুল পিঠা

কলাই ঢোকসা ফুল বিস্কুট কলার ছড়া ছিটে পিঠা
নকশি পিঠা শঙ্খ পিঠা রসের পিঠা মিঠে পিঠা
মুগের পুলি রাইচ পিঠা কেকপুডি বা ধুপি
অনেক পিঠার নাম গুণাগুণ শুনলে চুপিচুপি।

এবার বলো কোনটা থুয়ে কোনটা তুমি খাবে
সব পিঠারই স্বাদ নিয়ে যাও না খেলে পস্তাবে।
১৬.০২.২০১২, জীবননগর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন