মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২

টিয়ে পাখির বিয়ে

টিয়ে পাখির বিয়ে হবে
ঢোলক সানাই বাজে,
সকাল থেকে এক নাগাড়ে
দোয়েল-ফিঙে সাজে।

বউ হবে তাই বাঁকা ঠোঁটে
রঙ মেখেছে টিয়ে,
বর শালিকের মাথায় টুপি
আজই হবে বিয়ে।

ময়না আসে গয়না পরে
কত যে গান গায়,
বনের যত পাখপাখালি
বিয়ের দাওয়াত পায়।
২৮.০২.২০১২ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন