আজ ১২ রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এ উপলক্ষে সরকারি ছুটি। পত্রিকার ছুটি খুব কম পাওয়া যায়। আজ সারাদেশের পত্রিকা অফিসগুলোও বন্ধ। ফলে আগামীকাল কোনো পত্রিকা প্রকাশিত হবে না। মাথাভাঙ্গা দফতরও বন্ধ। তাই সারাদিন বাসায় বসে আমার প্রয়োজনীয় খাতাপত্রগুলো সঠিকভাবে আছে কি না তা যাচাই বাছাই করলাম। গোছগাছ করলাম লেখার পাণ্ডুলিপিগুলো। অনেকদিন হলো টিপ্পনীগুলো ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। বসে বসে দিনভর সেই কাজই করলাম। অনেক লেখালেখি হলো। কাজ সেরে খাওয়া দাওয়া করতে বিকেল সাড়ে ৩টা বেজে গেল। ৪টার দিকে অভ্যাস অনুযায়ী একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় জেগে একটু শহরের মধ্যে গেলাম। হাসনাত পেপার থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা হলো। তারপর বাসায় ফিরলাম।
রাত পৌনে ৯টার দিকে ল্যাপটপ নিয়ে বসলাম লেখালেখি করার জন্য। লিখতে লিখতে রাত ১টা বাজলো। এরপর শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছিলাম আমার এক প্রিয় বন্ধুর কথা। না মোবাইলফোনে চেষ্টা করে ওকে পেলাম। কয়েকটি এসএমএস দিলাম তবু কোনো সাড়া না পেয়ে নিরাশ হলাম। ইচ্ছে ছিল ওকে পেলে কিছুক্ষণ কথা বলে তারপরে ঘুমোবো। কিন্তু তা যখন হলো না, তখন ঘুমিয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন