টিপ্পনী সংগ্রহ ও রক্ষার কাজ করছিলাম। সকাল ৮টার দিকে ফোন দিলেন হাজরাহাটি তালতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। পরে ৯টার দিকে ফোন দিলেন কুকিয়াচাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ উদ্দিন। উদ্দেশ্য নন এমপিও বেসরকারি শিক্ষক পরিষদের চলমান আন্দোলনকে কীভাবে আরো গতিশীল করা যায়। সে জন্য আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকার অনশন কর্মসূচি বাস্তবায়নে পরিকল্পনা এবং স্কুলভিত্তিক চাঁদা সংগ্রহ।
বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের নিকটবর্তী স্থানে বেশ কয়েকজন প্রধান শিক্ষক সমবেত হলাম। পরে সিদ্ধান্ত অনুযায়ী মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জুড়ানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গেলাম। আমার সাথে ছিলেন প্রধান শিক্ষক হানিফ উদ্দিন। ফেরার পথে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর ও টেইপুরের মাঝামাঝি প্রতিষ্ঠিত আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি পরিদর্শন করলাম। দেখলাম বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সমস্যার কারণে শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন পেশায় চলে যাওয়ায় প্রতিষ্ঠানটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পরিত্যক্ত ভবন সংলগ্ন বিদ্যালয়ের আঙিনায় গমের আবাদ করা হয়েছে। দুপুরে বাসায় ফিরে খানিক ঘুমিয়ে নিলাম। বেলা সাড়ে ৫টায় ঘুম থেকে জেগে লেখালেখি শুরু করলাম। রাত ৮টার আগেভাগেই গেলাম মাথাভাঙ্গা অফিসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন