শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২

০৩ ফেব্রুয়ারি ২০১২

            শুক্রবার ছুটির দিন। ভেবেছিলাম বাইরে যাবো না। কিন্তু জানতে পারলাম ছোটভাই নুর আলীকে সাথে নিয়ে মা আসছেন। নুর আলীকে ডাক্তার দেখাতে হবে। গতরাতে সে অসুস্থ হয়ে পড়েছিল। না জানি বিড়ালের কামড় খাওয়ার পর কোনো সমস্যা হলো কি না। মনটার মধ্যে ভালো লাগছিল না। ফরিদারও আজ ছুটি ছিল। তাই বেলা সাড়ে ৯টার দিকে ওকে সাথে নিয়ে সদর হাসপাতালের সামনে গেলাম। সেখানে আগেভাগেই এসে মা ও ছোট ভাই আমাদের প্রতীক্ষায় ছিল। ছোটভাই নুর আলীকে নিয়ে শিশু বিশেষজ্ঞ ডা. মিলনের কাছে গেলাম। কয়েকটি পরীক্ষা দিলেন তিনি। শেষে সন্দেহ কাটানোর জন্য জলাতঙ্কের ভ্যাকসিনও দিলেন। এ ভ্যাকসিন ৫দিনে ৫টি দিতে হয়। বেলা সাড়ে ১২টার দিকে আমাদের কাজ শেষ হলো। এরপর মাকে বাসায় আসার জন্য বললাম। তারা বাড়িতে ফিরে গেল।
            বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম। তারপর যথারীতি দৈনিক মাথাভাঙ্গা অফিসে গিয়ে কাজ শুরু করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন