শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২

০৬ ফ্রেব্রুয়ারি ২০১২

            বাইরে যাওয়ার ইচ্ছে ছিল না। ভেবেছিলাম কিছু লেখালেখির কাজ পড়ে আছে। ওগুলো সারতে হবে। ইচ্ছে অনুযায়ী কাজও শুরু করলাম। কিন্তু হাজরাহাটি তালতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের মোবাইলেফোন পেয়ে আমার পরিকল্পনা ভেস্তে গেল। বাধ্য হয়ে নন এমপিও শিক্ষক পরিষদের মিটিঙে গেলাম। ওখানে হাজির ছিলেন শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিষদের সভাপতি ওসমান গনি, কুকিয়াচাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ উদ্দিন, আল হেলাল নিম্ন মাধ্যমিক একাডেমীর প্রধান শিক্ষক জিন্নাসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ওখানকার আলোচনা সেরে বাসায় ফিরলাম। বিশ্রাম নেয়ার পর সন্ধ্যায় প্রেসক্লাব চুয়াডাঙ্গায় গিয়ে কয়েকজন সাংবাদিকের সাথে আলোচনা করলাম। পরে বাংলাদেশ টেলিভিশন ও কালেরকণ্ঠ চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজন রাশেদের সাথে বিশেষ প্রয়োজনে চুয়াডাঙ্গা পৌরসভায় গেলাম। সম্মানিত পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন তখনও পৌরৈসভায় ছিলেন বিভিন্ন কাজ নিয়ে। ওনার সাথে অনেক আলোচনা হলো। পরে বাসায় ফিরে এলাম। তারপর মাথাভাঙ্গা অফিসে গিয়ে কাজ শুরু করি। শরীরটা ভালো ছিল না। তাই রাত ১১টার মধ্যেই বাসায় ফিরে গেলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন