আমার প্রতিষ্ঠান সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠ। এটি আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের অন্তর্গত। আজ আমার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে উপবৃত্তির টাকা প্রদান করা হবে। ব্যাংক আগেভাগেই জানিয়েছিল। বেলা ১২টার দিকে উপবৃত্তির টাকা প্রদানের কথা থাকলেও সকালে ব্যাংক কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, সকাল ১০টায় উপবৃত্তির টাকা দেয়া হবে। স্কুলে বেরুনোর আগে সকাল ১০টার দিকে নন এমপিও শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে প্রয়োজনীয় খাতাপত্র ও অর্থ বুঝে নিলাম স্নেহভাজন আবু সালেহ খোকনের কাছ থেকে। এরপর স্কুলে গিয়ে উপবৃত্তির টাকা প্রদান করলাম ব্যাংক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায়। এ কাজ শেষ করতে বেলা দেড়টা বেজে যায়। স্কুল থেকে সরাসরি চুয়াডাঙ্গা বাসায় ফিরে আসি। দুপুরের পর একটু বিশ্রাম নিই। সন্ধ্যার পর মাথাভাঙ্গা অফিসে গিয়ে কাজে যোগ দিই। আমার হাতে তেমন কোনো সংবাদ ছিল না। তাই ওয়েব সাইট আর লেখালেখির কিছু পড়ে থাকা কাজ সেরে নিই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন