রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১২

১৭ ফেব্রুয়ারি ২০১২

১৭ ফেব্রুয়ারি ২০১২
০৫ ফাল্গুন ১৪১৮
২৪ রবিউল আউয়াল ১৪৩৩
রোজ : শুক্রবার।
            জীবনকে সুন্দর করতে হলে নিজের কল্পনা শক্তিকে তীক্ষ্ণ করতে হয়। সেই শক্তি দিয়ে পরিকল্পনা আটলেই পরিচ্ছন্ন জীবন গড়া সম্ভব। আমাদের সমাজে পরিকল্পনার খুবই অভাব। তাই সমাজে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অপরাধ সংগঠিত হয়ে থাকে। বিশেষ করে যুবসমাজ বিপৎগামী। সমাজের অনেক যুবক মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। পার্শ্ববর্তী ভারত থেকে মাদকদ্রব্য আমাদের দেশে আসছে। ওরা আমাদের বন্ধুর ছায়ায় প্রকাশ্য শত্রু, প্রকাশ্য হুমকি। ওরা সীমান্তে প্রতিনিয়ত গুলি করে আমাদের দেশের নিরীহ কৃষকদের হত্যা করছে। আমাদের পরিকল্পনা করে আগ্রাসী ভারতের হাত থেকে বাঁচতে শিখতে হবে। আমাদের খাদ্যের অভাব হলে ওরা চাল দেয় না; কিন্তু মাদকদ্রব্যের কোনো অভাব হয় না। ভারত থেকে বড় বড় মাদকের চালান আসে। আমাদের দেশের মেধা শূন্য করে দেয়ার জন্য ওরাই দায়ী। ভাবছিলাম লেখালেখি করি। কম্পিউটারের সামনে বসে বসে একটি দৃশ্য দেখে মিছরির ছুরি ভারতের কথা মনে হলো। তাই এ সব কথা মনের অজান্তেই বুকের ভেতরে ঘুরপাক খাচ্ছিল।
            বসে বসে লিখছিলাম। এরই মধ্যে দৈনিক মাথাভাঙ্গার সম্পাদকপত্নী আমাদের প্রিয় ভাবী লুনা শারমিন শশী ফোন দিয়ে বাসায় আসার তাগিদ দিলেন। ওনাদের বাড়িতে আজ সপরিবারে আমাদের দাওয়াত। সহধর্মিণী ফরিদা অফিস শেষ করে দুপুরে এলে গোছগাছ করে সম্পাদকের বাড়িতে গেলাম। ওখান থেকে প্রায় ১ কিলোমিটার পায়ে হেঁটে আমরা বাসায় ফিরছিলাম। পথিমধ্যে দেখা হয়ে গেল শ্রদ্ধেয় ছড়াকার ইদ্রিস মণ্ডলের সাথে। তিনি চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাপ্তাহিক সাহিত্য আসরে যোগ দিতে যাচ্ছেন। প্রতি শুক্রবার বিকেলে এ আসর অনুষ্ঠিত হয়। আমাকে যাওয়ার ব্যাপারে তিনি বললেন। আমি আগামীতে যাওয়ার ইচ্ছে পোষণ করলাম। বাসায় ফিরে বিশ্রামে গেলাম। সন্ধ্যায় দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে শুরু করি কাজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন