১৭ মার্চ ২০১২
০৩ চৈত্র ১৪১৮
২৩ রবিউস সানি ১৪৩৩
রোজ : শনিবার।
দু রাত ঘুমাইনি। শরীরটা তাই খুব দুর্বল লাগছে। গতরাতে বেশ ঘুম হলেও এখনো ঘাটতি আছে ঘুমের। স্কুল থেকে আজ ছুটি নিয়েছি। ফলে স্কুলের চিন্তা মাথায় নেয়। যদিও আজ ছুটির দিন; কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হওয়ায় তা পালনের জন্য নির্দেশ আছে। সকালে আরেকবার মোবাইলফোনে সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুলকে দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়টি স্মরণ করিয়ে দিই।
দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে ঘুমিয়েই কাটালাম। সন্ধ্যায় মাথাভাঙ্গা অফিসে যাওয়ার চিন্তা মাথায় থাকলেও অসুস্থতা অনুভব করায় অফিসে গেলাম না। বাসায় বসে লেখালেখির কাজও করতে পারলাম না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন