সোমবার, ২৬ মার্চ, ২০১২

১৮ মার্চ ২০১২

১৮ মার্চ ২০১২

০৪ চৈত্র ১৪১৮

২৪ রবিউস সানি ১৪৩৩

রোজ : রোববার।

            সকালে উঠেই আমার একমাত্র পুত্র আফরোজ গালিব কাব্যকে স্কুলে রেখে এলাম। ও চুয়াডাঙ্গার ভিকুইন্স ইংলিশ মিডিয়াম স্কুলের স্টান্ডার্ড ওয়ানের ছাত্র। তারপর তৈরি হয়ে নিজের স্কুলে গেলাম। পরে বিশেষ কাজে গেলাম সোনালী ব্যাংক লিমিটেড মুন্সিগঞ্জ শাখায়। ম্যানেজার মনিরুজ্জামান মনিরের সাথে কথা হলো। ব্যাংকের কাজটাও সারা হলো। ওখানে গিয়ে দেখা হলো মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শঙ্কর কুমার পাত্রের সাথে। ওনার সাথে কাজ থাকায় ওনাকে সাথে নিয়ে গেলাম মু্ন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। সেখানে একটু পরেই এলেন নিগার সিদ্দিক কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক। ওনাদের সাথে ভাববিনিময় হলো। আসন্ন এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র হিসেবে বিদ্যালয়টি ব্যবহারের প্রস্তাব নিয়েই ওনারা এসেছেন। তাদের সাথে ঘুরে ঘুরে দেখলাম বিদ্যালয়ের কক্ষসমূহ।
            পরে স্কুলে ফিরে এসে প্রয়োজনীয় কাজ সারি। স্কুল ছুটির পর চুয়াডাঙ্গায় ফিরে আসি। বিশ্রামের পর সন্ধ্যায় চলে যাই কর্মস্থল দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন