১৯ মার্চ ২০১২
০৫ চৈত্র ১৪১৮
২৫ রবিউস সানি ১৪৩৩
রোজ : সোমবার।
সকাল ৮টায় পুত্র আফরোজ গালিব কাব্যকে মোটরসাইকেলযোগে স্কুলে রেখে এলাম। পরে গুছিয়ে নিজেও কর্মস্থল স্কুলে গেলাম। স্কুলের কাজ করি অফিসে বসে। স্কুল পরিচালনার দায়িত্বটা অবশ্যই জটিল একটা দায়িত্ব। কাউকে দিয়ে স্কুলের কাজ সারাতে হলে নিজেকে আগে নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হয়। বিকেলে বাসায় ফিরে খাওয়া দাওয়া সেরে প্রিয় এক বন্ধুকে দেখতে গেলাম। সে কয়েকদিন ধরে অসুস্থ। তাকে দেখে গেলাম জেলা লোকমোর্চার একটি সভায়। যেহেতু জেলা লোক মোর্চার নির্বাহী সদস্য আমি। তাই ওই সভায় যোগ দেয়া আবশ্যক। লোকমোর্চার সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভা জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বন্ধুবর শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, অ্যাডভোকেট মানিক আকবরসহ কমিটির অন্যান্য সদস্য। সভায় বার্ষিক বনভোজনের যাওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ শনিবার বনভোজন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ মৎস্য খামারে এ বনভোজন অনুষ্ঠিত হবে। সভা শেষে বাসায় ফিরে বিশ্রাম নিলাম। রাতে বিশেষ কারণে দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে যাওয়া হলো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন