২৪ মার্চ ২০১২
১০ চৈত্র ১৪১৮
৩০ রবিউস সানি ১৪৩৩
রোজ : শনিবার।
সকালে ছেলে আফরোজ গালিক কাব্যকে স্কুলে রেখে এলাম। পরে নিজের স্কুলে রওনা দিলাম। মুন্সিগঞ্জের ড্যাফোডিল কিন্ডার গার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের আজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্কুলের অধ্যক্ষ স্নেহভাজন ইউসুফ হাসান প্রতিবারের মতো এবারও অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমাকে। আমার প্রতিষ্ঠান থেকে ড্যাফোডিলের অনুষ্ঠানে গেলাম বেলা ১১টার দিকে। জেহালা ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে কিছুক্ষণ সময় দিয়ে চলে এলাম। কারণ ওয়েভ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতে হবে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। বেলা ১২টার দিকে সম্মেলনে যোগ দিলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলীকুজ্জামান আহমদ। অনুষ্ঠানে দৈনিক মাথাভাঙ্গাকে দেয়া হয় সম্মাননা স্মারক। মাথাভাঙ্গার পক্ষে আমি ওই সম্মাননা স্মারক গ্রহণ করি। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তির সাথে আমার দেখা হয়। জেলা লোকমোর্চার নির্বাহী সদস্য হিসেবে আমি ওয়েভ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিই। বেলা আড়াইটার দিকে বাসায় ফিরতেই মায়ের সাথে দেখা হয়। মা এসেছিলেন বাসায়। চলে যাচ্ছেন। বিশেষ একাটা কারণে উনি বাসায় এসেছিলেন আমার চাচাতো বোন সাহারণকে সাথে নিয়ে। বাসায় ফিরে বিশ্রামে চলে যাই। সন্ধ্যায় যথারীতি দৈনিক মাথাভাঙ্গা অফিসে গিয়ে কাজে যোগ দিই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন