২৫ মার্চ ২০১২
১১ চৈত্র ১৪১৮
০১ জমাদিউল আওয়াল ১৪৩৩
রোজ : রোববার।
আফরোজ গালিব কাব্য অর্থাৎ আমার পুত্র তৈরি স্কুলে যাওয়ার জন্য। বাজে সকাল সাড়ে ৭টা। সে আমাকে ডাকলো। আমি উঠে তৈরি হয়ে নিলাম। মোটরসাইকেলযোগে ওকে রেখে এলাম। আগামীকাল মহান স্বাধীনতা দিবস। তাই আজ ওর ছুটি হবে সকাল পৌনে ১০টায়। আমি স্কুলে বেরুনোর সময় ওকে স্কুল থেকে নিয়ে বাসায় পৌঁছে দিলাম। পরে মাথাভাঙ্গার পেস্টিং ম্যান স্নেহভাজন লিল্টনকে সাথে নিয়ে বেরুলাম। প্রথমে স্কুলে গিয়ে কিছু পরামর্শ দিয়ে গেলাম আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে। ওখানে এক আত্মীয়ের সাথে দেখা করে ফিরলাম স্কুলে। স্কুলের পার্শ্ববর্তী একটি চাতাল উদ্বোধন উপলক্ষে খাওয়া-দাওয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ ছিলো আমার। ওখান থেকে ফিরে এলাম চুয়াডাঙ্গার বাসায়। বিশ্রাম নেয়ার পর সন্ধ্যায় এলাম চুয়াডাঙ্গা বড় বাজার মার্কেটে। উদ্দেশ্য, খেলাধুলার পুরস্কার কেনা। আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উদযাপন উপলক্ষে আমার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ কারণেই কিনলাম পুরস্কার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন