সোমবার, ২৬ মার্চ, ২০১২

২৩ মার্চ ২০১২

২৩ মার্চ ২০১২

০৯ চৈত্র ১৪১৮

২৯ রবিউস সানি ১৪৩৩

রোজ : শুক্রবার।

            ছুটির দিনে বাইরে যাইনি। সকালে বসে লেখালেখি শুরু করি। বাংলা একাডেমীর শ্রদ্ধাভাজন আবিদ ভাইয়ের ছেলে রাইয়ানকে নিয়ে একটা ছড়া লিখতে বসি। কদিন আগেই আবিদ ভাই ছড়াটি লেখার জন্য আমাকে বলেছিলেন। আবেশ মাখিয়ে ছড়াটি লিখতে গিয়ে বেশ সময় লেগে যায়। লেখাটি শেষ করে অন্যান্য লেখার কাজও সেরে নিই। ছুটি কার না ভালো লাগে। আর আমি যেহেতু নিরিবিলি থাকতে ভালোবাসি তাই ছুটি আমার কাছে খুব কাঙ্ক্ষিত একটা ব্যাপার। পরিবারের সবার সাথে ছুটি কাটানোর মধ্যে একটা মজা আছে। অন্যদিন সবাই ব্যস্ত থাকি। ছেলে-মেয়েও তাদের স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। ফলে পরিবারের সবাই এক সাথে কাটানোর সময়ই মেলে না। আজ এ রকম একটা সুযোগ হয়েছে। পরিবারের সবাই আমরা বাসায়। বিকেলে শ্যালক সাহাবুলও আমাদের আনন্দের সাথে এসে মিললো। বেশ মজায় মজায় কাটলো দিনটি। বিকেলে বিশ্রাম নেয়ার পর সন্ধ্যায় দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে গিয়ে কাজে যোগ দিলাম।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন