সোমবার, ২৬ মার্চ, ২০১২

১৫ মার্চ ২০১২

১৫ মার্চ ২০১২

০১ চৈত্র ১৪১৮

২১ রবিউস সানি ১৪৩৩

রোজ : বৃহস্পতিবার।

            সকালে স্কুলে গেলাম যথাসময়ে। অফিস সহকারী বিচিত্র কুমার বিশ্বাসকে সাথে নিয়ে স্কুলের ফাইলগুলো সাজানোগোছানোর কাজ করলাম আজও। আগামী শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ উপলক্ষে স্কুলে সরকারি সিদ্ধান্তে বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে। কোনোক্রমেই এ কর্মসূচি বাদ দেয়া যাবে না। তাই আগেভাগেই কর্মসূচি সাজানো হলো। আমি যেহেতু আজ বিশেষ কাজে ঢাকা যাবো। তাই দায়িত্বটা সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুলকে বুঝিয়ে দিলাম। বিকেলে বাসায় ফিরে খাওয়াদাওয়া সেরে বিশ্রামে গেলাম। সন্ধ্যায় প্রয়োজনী জিনিসপত্র গুছিয়ে নিলাম ঢাকায় যাওয়ার জন্য। রাত সাড়ে ১০টায় পূর্বাশা পরিবহনে রওনা দেয়ার কথা। আগেভাগে টিকিটও নেয়া হয়েছে।       রাত সাড়ে ৯টার দিকে মাথাভাঙ্গা অফিসে গেলাম। এখানকার কিছু দায়িত্ব পালন শেষে রাত সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা নিউ মাকের্টের নিকটবর্তী পূর্বাশা পরিবহনের কাউন্টার থেকে নির্দিষ্ট পরিবহনযোগে রওনা দিলাম ঢাকায়। দৌলাতদিয়া ঘাটে খুব জ্যাম। এ কারণে যমুনা সেতু হয়ে যেতে হবে শুনলাম। ঢাকার পানে ছুটলো পরিবহন। বাসে আমার ঘুম আসে না। জেগে জেগেই কাটিয়ে দিলাম পুরো রাত।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন