২১ মার্চ ২০১২
০৭ চৈত্র ১৪১৮
২৭ রবিউস সানি ১৪৩৩
রোজ : বুধবার।
আফরোজ গালিব কাব্যকে সকাল ৮টায় স্কুলে দিয়ে এলাম। তার নিজের প্রয়োজনীয় কাজ সেরে চলে গেলাম মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ একাডেমী ও আমার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবিতে মুন্সিগঞ্জে একটি র্যালি অনুষ্ঠিত হয় বেলা ১১টায়। চুয়াডাঙ্গার আত্মবিশ্বাস সংস্থা এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আমার স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে এসেছেন আমার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুল ও অফিস সহকারী বিচিত্র কুমার বিশ্বাস। র্যালি শেষে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেহালা ইউনিয়নে পরিষদ হলরুমে। ওখানে বিশেষ অতিথি হিসেবে আমি বক্তৃতা করি। পরে বেলা দেড়টার দিকে যাই বোয়ালমারী গ্রামে। তারপরে ফিরে আসি বাসায়। বিশ্রাম নিয়ে যাই মাথাভাঙ্গা কার্যালয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন