আয়রে শালিক আয়রে দোয়েল
চড়াই ফিঙে শ্যামা কোয়েল
নেচে নেচে আয়
যাবো; বাংলাদেশের গাঁয়।
বাবলা গাছে দুপুর বেলা
আপন মনে করবো খেলা
ঝিঙের বানে গানে গানে
কত যে সুখ পাই।
বনবনানী নদীর দেশে
ঘুরবো শুধু হাওয়ায় ভেসে
ক্ষেতের মাঠে নদীর ঘাটে
মনটা ছুটে যায়।
২৭.৩.২০১২ খ্রি.
বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন