শনিবার, ৭ এপ্রিল, ২০১২

২৭ মার্চ ২০১২

২৭ মার্চ ২০১২

১৩ চৈত্র ১৪১৮

০৩ জমাদিউল আওয়াল ১৪৩৩

রোজ : মঙ্গলবার।

            স্বাধীনতা দিবস উপলক্ষে আমার স্কুলে খেলাধুলা খেলানো হয় গতকাল ২৬ মার্চ। তাই শিক্ষার্থী ও শিক্ষকদের অনুরোধে স্কুল ছুটি ঘোষণা করি। সে কারণে আজ ছুটি। স্বাধীনতা সব মানুষের কাছেই খুব পুঁজনীয়। স্বাধীন দেশে ঘুরতে যে কী মজা তা তারাই বেশি অনুভব করেন যারা কোনোদিন পরাধীনতার শেকলে বাঁধা ছিলেন। আমি ছেলেবেলায় পাকিস্তানি শাসকদের অত্যাচারের গল্প শুনেছি। তা থেকেই অনুভূতিতে স্বাধীনতার পরশ মেখে ঘুরি। নির্ঝঞ্ঝাট পথচলা। স্বাধীনতার মতোই ছুটি কার না ভালো লাগে। সব মানুষেরই ছুটি প্রিয় একটি অবসরের আস্তানা। এখানে নিরিবিলি মনের পুকুরে সারাদিন লুটোপুটি খেলা যায়। ছুটির দিনে বসে বসে সারাদিন ইন্টারনেটে কাজ করবো বলে সিদ্ধান্ত নিলাম। সকালে উঠে নাস্তাপানি সারার পর কাজ শুরু করলাম। বেলা ২টা পর্যন্ত একান্তে কাজ করি। একান্তে কাজ সেরে বিকেলে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে গিয়ে নিজের দায়িত্ব পালন শুরু করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন