রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

বর্ষা এসে


দানা বেঁধে মেঘরা হলো জমকালো
গাঢ় আঁধার ছিঁড়ে ঝিলিক চমকালো
কী ভয়ানক কী ভয়ানক কম কালো?
গর্জে দেয়া গুড়ুম গুড়ুম
বজ্র পড়ে দুড়ুম দুড়ুম
ভয় দেখিয়ে ভয়াল আকাশ ধমকালো।

ধমক শুনে কান্না শুরু করল আষাঢ়-শ্রাবণ
ঝুমুর ঝুমুর টাপুর টুপুর
বাদল ঝরে সকাল দুপুর
বর্ষা এসে মেঘের পাহাড় করলো ভেঙে দ্রাবণ।

১৩ জুলাই ২০১২ খ্রি.

বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন