রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

দিগ্বিজয়ী



আমার একটা খোলা আকা চাই
মেঘ যেখানে বেড়ায় ছায়া ফেলে
ওইখানেতে মিললে তিলেক ঠাঁই
পাখির মতো ঘুরবো ডানা মেলে

নাম না জানা কত গ্রহের দেশে
বাঁধবো গিয়ে নতুন নতুন ঘর
ইচ্ছে হলে হাওয়ার ডিঙায় ভেসে
দেখবো ঘুরে বিশ্বচরাচর

দিগন্তকে বানিয়ে খেলার মাঠ
চলবে খেলা গোটা ভুবনজুড়ে
হাতের মুঠোয় থাকবে তারার হাট
উড়াল দেবো সপ্ত গগন ফুঁড়ে

তেপান্তরে ছুটবো একা একা
দিগ্বিজয়ীর নেইতো কোনো ভয়
বিশদ হবে এক পলকেই দেখা
করবো আমি সারা জগ জয়
১৩ জুলাই ২০১২
বনানীবাড়ি, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন