হাসিতে
যার মুক্ত ঝরে টোল পড়ে দুই গালে
দেখা হলেই
সাগর সাগর চোখের মায়া ঢালে
রামধনুকের
রঙে রাঙা গোলাপি দুই ঠোঁটে
রূপবতী
পূর্ণিমা চাঁদ ঝলক দিয়ে ওঠে।
শিশির ধোয়া
শরীরে যার জ্বলে আলোর দীপ
কপালজুড়ে
সাঁঝ গোধূলির আবির মাখা টিপ
কুঁচ বরণীর
মাথাভরা মেঘলা কালো চুল
সূর্যকণা
দিয়ে হবে গড়ানো নাকফুল।
আলতা বরণ
পা দুটো যার বয়স উনিশ কুড়ি
দু হাতভরা
রিনিক ঝিনিক বাজে কাচের চুড়ি
পুইয়ের
কচি ডগার মতো হাতের আঙুলগুলো
লাল টুকটুক
কপোল কী যে আহা নরম তুলো।
যার নূপুরের
শব্দ শুনে নিত্য সকাল হয়
মধুর মধুর
কথা লাগে বড্ড মধুময়
হাওয়ার
মতো উদার মহৎ বেজায় বড় মন
পরিবারের
সঙ্গে করে মধুর আচরণ।
লজ্জাতে
যে রাঙা হয়ে শরমে মৌ মৌ;
এমন মেয়ের
খবর পেলে করবো তাকে বউ।
১৩.৭.২০১২
দৈনিক মাথাভাঙ্গা অফিস, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন