ধূসর কালো মেঘের তুলো দূর থেকে এই দেশে
ঝুমুর ঝুমুর বৃষ্টি ঝরায় এসে
মধুর ভালোবেসে
সবুজ ফসল বনবনানী উদ্বেলিত হেসে।
দোলনচাঁপা হাস্নুহেনা পাঁপড়ি দিলো মেলে
বকুল কেয়া মাতোয়ারা খেলে
কদম পড়ে হেলে
কাঁঠালচাঁপা জুঁই কামিনী আকুল সুবাস ঢেলে।
টইটম্বুর নদী নালা জল থই থই ঝিল
উথলে পড়ে শাপলা ফোটা বিল
পানিতে ঝিলমিল
হাওড় বাওড় গর্ত ডোবার অসাধারণ মিল।
ঘন আঁধার দেয়া ডাকে নেইতো কোথাও ফরসা
আষাঢ়-শ্রাবণ ওরা দুজন আনলো নিয়ে বর্ষা।
২৪ জুলাই ২০১২
বনানীবাড়ী,
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন