আজকে থেকে আয়নারে ভাই দোস্তি করি দুজন
করবো না আর দ্বন্দ্ব ফ্যাসাদ কিংবা রাগারাগি
সব আমলেই মিলেমিশে থাকবো হয়ে সুজন
যেখান থেকে যা পাবো তা করবো ভাগাভাগি।
আমার যদি জেল হয়ে যায় তুই করে নিস খালাস
তোর আমলে আমায় নিয়ে না হয় বাড়াবাড়ি
আমার সময় দোষ ত্রুটি করবে না কেউ তালাশ
করবে না কেউ তোকে নিয়ে মোটেও নাড়ানাড়ি।
পাল্টে নেবো লুটিং পাটিং খুন খারাবির ধরন
ভালো রকম ট্রেনিং আছে অস্ত্র চালাচালি
সব টেন্ডার আসবে হাতে রাখিস তবে স্মরণ
করতে হবে ভাঙচুর আর আগুন জ্বালাজ্বালি।
১৮.৩.২০১২ খ্রি. দৈনিক মাথাভাঙ্গা অফিস, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন