রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

ভোলারাম

নাম তার ভোলারাম

মুখে বিশ বোল,

কামড়িয়ে কাঁচা খায়

বুনো কচু ওল_

ভোর বেলা উঠে খায়

হাত দিয়ে ঘুটে খায়

পাঁচ কেজি নুন দিয়ে

সাত কেজি ঘোল।


নিত্য সে বাজাবেই

তবলা ও ঢোল_

কিল চড় চাটি খায়

ঘা প্যাঁদানি লাঠি খায়

আনন্দে তবু তার

মুখে পড়ে টোল;

লুট করা মাল খেয়ে

পেটে অম্বোল!

২৩ জানুয়ারি ১৯৯০ খ্রি.

কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন