রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

নালিশ দিলেও

আম্মু বলেন মিষ্টি মেয়ে

আব্বুও খান চুমো,

কাকা বলেন লক্ষ্মী মেয়ে

রাত হয়েছে ঘুমো।


কাকি বলেন জাদু আমার

হিরে মানিক সোনা,

ভাইয়া বলেন বোনটি যেন

নতুন চাঁদের কোণা।


দাদু বলেন জোছনা মণি

দাদি বলেন তারা,

আপু তাকে ডাকেন শুধু

নতুন ধানের চারা।


কিন্তু কেন চিমটি কাটে

বৌদি এলে পাশে?

নালিশ শুনেও বাড়ির সবাই

চুপটি করে হাসে।

১৮ নভেম্বর ১৯৯৬ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন