বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

আষাঢ় শ্রাবণ সই

পূর্ণিমা চাঁদ আলোর শিকি
ঝিকিমিকি
হাসে ঠিকই
কিন্তু হঠাৎ যেই-
আকাশজুড়ে মেঘের ভেলা
জুড়লো খেলা
আলোর শিকি নেই।

এসে আষাঢ় শ্রাবণ বুড়ি
গুঁড়ি গুঁড়ি
কাঁচের চুড়ি
হাতে পরে বাজায় তুড়ি
সূর্য ঢাকে
মেঘের ফাঁকে
ওই;
আষাঢ়-শ্রাবণ সই।

ঝরঝরিয়ে
তরতরিয়ে
নদী নালা
ভরভরিয়ে
বর্ষা আসে
জলে ভাসে
দেশ;
আহা রে বেশ বেশ।
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
২০ জুন ২০১৪ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন