বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

প্রাণের শহর ঢাকা



ট্রাফিক পুলিশ জবজবিয়ে ঘামে
সামনে পেছন ডাইনে এবং বামে
হাজার গাড়ি চলে আবার থামে।

জ্যামের চোটে যায় না চলা হাঁটা
দুর্ঘটনায় মানুষ পড়ে কাটা
তাবত সড়ক জনজনতায় শাটা!

অষ্টপ্রহর সবাই শুধু ছোটে
যাত্রাবাড়ী পল্লবী হাইকোর্টে
ফকিরাপুল সাভার ইয়ারপোর্টে।

ছোটার বহর ছুটছে মামা কাকা
মুহূর্তকাল হয় না নগর ফাঁকা
ঘিঞ্জি শহর প্রাণের শহর ঢাকা।
০৭ মে ২০১৩
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন