শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

শ্বউর বাড়ি

কেষ্টপুরির খেদের আলী
রোজগেলি পান খায়,
মনডা চালি হাঁইটে হাঁইটে
শ্বউর বাড়ি যায়।

শাউড়ি দিইলো খেচড়ি-পিটে
কুকচি গাদন খাইলো,
বিয়ান হোলি হাটে যাইয়ে
নোতোন তপন পাইলো।

দুপার ব্যালা কুকড়ো ধইরে
জবি কত্তি নি,
পয়লা আইসে খেদের আলী
বুজতি পরিনি।

গোসতো নি তাই রাগ করেচে
মুখটা হুমো তার,
অরাম ছাতার শ্বউর বাড়ি
আসপে না সে আর।
# # # # #
১৮ মে ২০১৩
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন