দেশের মাটি কান্নাকাটি করে
কোন বেদনা জাগলো সরোবরে
দোয়েল পাখির মনটা বেজায় ভার
কেউ জানে না কী হয়েছে তার?
হঠাৎ হাওয়া থমকে দাঁড়ায় এসে
মুখটা মলিন অশ্রুতে যায় ভেসে
ডুকরে কাঁদে ক্ষেতের ফসল ফল
শাপলা ফুলের দু’চোখ ভরা জল।
আলোর ঝলক আচমকা হয় ফিকে
হাহাকারও ছড়ায় চতুর্দিকে
সবাই শোকে কাতর অপলক
নেই বলে আজ কবি সৈয়দ হক!
২৯ সেপ্টেম্বর ২০১৬
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # # #
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন