বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

বাঙালি উৎসবে



দুর্গা দেবী আসেন বাপের বাড়ি
পরে নতুন শাড়ি
সঙ্গে আনেন খুশি কাড়ি কাড়ি।

মন্দিরে ওই ঘণ্টা কাঁসর বাজে
সকাল দুপুর সাঁঝে
খুশির চোটে মন বসে না কাজে।

এক নাগাড়ে পড়ে উলু ধ্বনি
কাটে সকল শনি
হয় জাতিভেদ ছেড়ে বনাবনি।

ঢ্যাম কুড়কুড় বাদ্য বাজায় ঢাকে
ছন্দ তোলে শাঁখে
পূজারিরা অর্চনা দেয় মাকে।

আসে ফিরে সেই দশমীর ক্ষণ
রঙিন রঙিন মন
হয় প্রতীমা জলে বিসর্জন।

তবে;
আমরা মাতি ধর্ম ভুলে
বাঙালি উৎসবে।
০১ অক্টোবর ২০১৬
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন