মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

খাঁটি মানুষ চাই



আমার মনে রঙ বেরঙের
স্বপ্নরা দেয় উঁকি,
ধনী-গরিব পাশাপাশি
সবাই হবে সুখি।

হাসি খুশি ছড়িয়ে যাবে
একলা একাই এসে,
শান্তি নামের শীতল পরশ
উড়বে ভেসে ভেসে।

ভালোর সাথে ভালো মানেই
তাবত কিছু ভালো,
চতুর্পাশে খেলবে কেবল
ঝলমলানো আলো।

স্বর্গপরী আসবে নেমে
শহর পাড়া গাঁয়,
সোনার দেশ ভরবে সোনায়
খাঁটি মানুষ চাই।
২৪ আগস্ট ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন